Mohun Bagan vs East Bengal LIVE Updates: আইএসএল ২০২৬-২৭ মরশুমের (ISL 2026-27) প্রথম কলকাতা ডার্বিতে (Kolkata Derby) রবিবার, ২৯ নভেম্বর মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইস্টবেঙ্গলও। শুধু শহরের ফুটবল-আধিপত্য নয়, এই ম্যাচের ফল আইএসএলের খেতাবি লড়াইয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডার্বির যাবতীয় খবর, দল নির্বাচন, সম্ভাব্য একাদশ এবং ম্যাচের লাইভ আপডেটস পেতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
ফুরবা লাচেনপা (গোলকিপার), লালচুংনুঙ্গা, রোহিত কুমার, দানি রামিরেজ, ডেভিড লালহ্লানসাঙ্গা, জিকসন সিং, জয় গুপ্ত, বিপিন সিং, সন্দীপ মান্ডি, মহম্মদ রশিদ, আকে লোবা।
মোহনবাগানের প্রথম একাদশ
বিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, মেহতাব সিং, অনিরুদ্ধ থাপা, লালেংমাওইয়া ছাংতে, মনবীর সিং, শুভাশিস বসু, আলবার্তো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, আপুইয়া, ডেজান ড্রাজিচ।
ডার্বির আগে ইস্টবেঙ্গলের লক্ষ্য ঘুরে দাঁড়ানো
আইএসএলে মরশুমের শুরুটা দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সাম্প্রতিক দুই ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। ফলে খেতাবি দৌড়ে ফের লড়াইয়ে ফিরতে ডার্বিতে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সাম্প্রতিক সাফল্য অবশ্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই ছন্দকে কাজে লাগিয়েই মোহনবাগানের বিরুদ্ধে ঝাঁপাতে চাইবে ইস্টবেঙ্গল।
আরও পড়ুন:
Mohun Bagan vs East Bengal LIVE Streaming: বাড়ছে উত্তেজনা, মুখোমুখি লড়াইয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল! কখন-কোথায় দেখবেন মহাযুদ্ধ?
হাবাসের রণকৌশল কী হতে পারে?
ডার্বিতে আক্রমণাত্মক ও দ্রুত ফুটবল খেলতে চাইবেন হাবাস। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। তবে শুধু আক্রমণে ঝাঁপালে চলবে না। মোহনবাগানের শক্তিশালী আক্রমণ সামলাতে রক্ষণেও দলকে জমাট রাখতে হবে। ডার্বিতে জয় পেলে আইএসএলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি খেতাবি লড়াইয়েও আত্মবিশ্বাস ফিরে পাবে লাল-হলুদ।
আরও পড়ুন:
East Bengal FC vs Mohun Bagan SG: ইস্টবেঙ্গল না মোহনবাগান ISL ডার্বির ইতিহাসে এগিয়ে কারা?
পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান
অন্য দিকে, আইএসএলে টানা পাঁচটি ম্যাচ জিতে ডার্বিতে নামছে মোহনবাগান। প্যানাজিওটিস দিলম্পেরিস কোচিংয়ে দল ক্রমশ ছন্দ খুঁজে পেয়েছে। আক্রমণভাগেও কার্যকারিতা বেড়েছে সবুজ-মেরুনের। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের বদলা নেওয়াও থাকবে মোহনবাগানের অন্যতম লক্ষ্য। তবে প্রতিপক্ষের বিপজ্জনক আক্রমণ সামলাতে রক্ষণকে সঙ্ঘবদ্ধ রাখতে হবে তাদের।
আরও পড়ুন:
Sarbori Mukherjee on East Bengal: ‘হাতে মশাল, বুকে বারুদ…’, ডার্বি মহারণের আগে ইস্টবেঙ্গল সমর্থকদের কী বললেন যাদবপুরের বিধায়িকা?
মোহনবাগানের লক্ষ্য বড় ব্যবধানে জয়
ডার্বিতে বড় ব্যবধানে জিততে পারলে পয়েন্টের ব্যবধান বাড়ানোর পাশাপাশি খেতাবি দৌড়ে আরও এগিয়ে যাবে মোহনবাগান। সমর্থকদের সামনে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চাইবেন দিল্মপেরিস। তবে ইস্টবেঙ্গলের পাল্টা আক্রমণ সামলানোও হবে বড় পরীক্ষা। দুই দলের আক্রমণভাগের লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও পড়ুন:
Mohun Bagan Super Giant: ডার্বির আগে বড় ধাক্কা মোহনবাগানে, দেশে ফিরে গেলেন মিগুয়েল! কারণটা জানেন?
চোট-আঘাতে দুই দলেই চিন্তা
ডার্বির আগে চোটের কারণে মোহনবাগান দলে অনিশ্চিত মিগুয়েল ফিগেরা। তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। গোড়ালির চোটের কারণে সাহাল আবদুল সামাদও সম্ভবত খেলতে পারবেন না। ইস্টবেঙ্গলের বড় ধাক্কা আনোয়ার আলির অনুপস্থিতি। উরুর চোট থেকে এখনও সেরে উঠছেন তিনি। এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন এডমন্ড লালরিন্দিকা। এ ছাড়াও চোটের কারণে নাওরেম মহেশ সিং ও মহম্মদ রাকিপের খেলা অনিশ্চিত।
ডার্বির হেড টু হেড পরিসংখ্যান
সর্বভারতীয় প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসে এগিয়ে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৪৫টি ম্যাচ জিতেছে লাল-হলুদ। মোহনবাগানের জয় ১৩৫টি। বাকি ১৩০টি ম্যাচ ড্র হয়েছে। তবে আইএসএলের পরিসংখ্যানে ছবিটা আলাদা। ২০২০-২১ মরশুমের পর থেকে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল।
-
Nov 29, 2026 19:36 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ৪ মিনিট
Mohun Bagan vs East Bengal LIVE Updates: উইঙ্গারের শট ঠিকমতো সংযোগ পায়নি। বল অনেকটা উঁচু দিয়ে গিয়ে পৌঁছয় দূরের পোস্টে থাকা অধিনায়ক শুভাশিস বসুর কাছে। অভিজ্ঞ ডিফেন্ডার হেডে বলটি গোলে রাখার চেষ্টা করেন, কিন্তু ক্রসবারের নীচে সহজেই তা তালুবন্দি করেন ফুরবা লাচেনপা।
-
Nov 29, 2026 19:34 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ১ মিনিট
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মনে হচ্ছে, সেখানে ফাউলটি করেছেন লালচুংনুঙ্গা। বরাবরের মতোই কিছুটা মেজাজ হারিয়ে ম্যাচের শুরুতেই ফ্রি-কিক দিয়ে বসলেন তিনি। তবে সেই ফ্রি-কিক থেকে বক্সে ভাসানো ক্রস কাজে লাগাতে পারল না মোহনবাগান।
-
Nov 29, 2026 19:32 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ম্যাচ শুরু!
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মোহনবাগানের কিক-অফের সঙ্গে শুরু হল খেলা। সবুজ-মেরুন জার্সিতে ডান দিক থেকে বাঁ দিকে আক্রমণ গড়ার চেষ্টা করছে তারা। অন্যদিকে, লাল-হলুদ জার্সিতে বলের দখল নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে ইস্টবেঙ্গল।
-
Nov 29, 2026 19:28 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মাঠে নামল দুই দল
Mohun Bagan vs East Bengal LIVE Updates: একটি পরিসংখ্যান জেনে রাখুন। ধারাভাষ্যকারদের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ বছর পর লিগ চ্যাম্পিয়ন হিসেবে কলকাতা ডার্বিতে মাঠে নামছে ইস্টবেঙ্গল। ম্যাচ শুরুর আর মাত্র কয়েক মিনিট বাকি।
-
Nov 29, 2026 19:21 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: আন্তোনিও লোপেজ হাবাসের বক্তব্য
Mohun Bagan vs East Bengal LIVE Updates: “ফুটবলে কখনও অতীতের কথা ভেবে চলা উচিত নয়। সমর্থকদের কাছে এই ম্যাচটা তিন পয়েন্টের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে এটা আর পাঁচটা সাধারণ ম্যাচের মতোই,” বললেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস।
-
Nov 29, 2026 19:20 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ইস্টবেঙ্গল ফরোয়ার্ড আকে লোবার বক্তব্য
Mohun Bagan vs East Bengal LIVE Updates: “এই ম্যাচটা কঠিন হবে। আমাকে ধৈর্য ধরতে হবে এবং প্রতিপক্ষের রক্ষণভাগের পিছনে জায়গা খুঁজে বের করার চেষ্টা করতে হবে।”
“আমাদের জমাটবদ্ধ থাকতে হবে। এই সপ্তাহে আমরা সেভাবেই অনুশীলন করেছি। দেখা যাক, কী হয়।” হাসতে হাসতেই নিজের বক্তব্য শেষ করেন লোবা।
-
Nov 29, 2026 18:42 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মোহনবাগানের প্রথম একাদশ
Mohun Bagan vs East Bengal LIVE Updates: বিশাল কাইথ (গোলকিপার), রাহুল ভেকে, মেহতাব সিং, অনিরুদ্ধ থাপা, লালেংমাওইয়া ছাংতে, মনবীর সিং, শুভাশিস বসু, আলবার্তো রদ্রিগেজ, জেমি ম্যাকলারেন, আপুইয়া, ডেজান ড্রাজিচ।
-
Nov 29, 2026 18:40 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ফুরবা লাচেনপা (গোলকিপার), লালচুংনুঙ্গা, রোহিত কুমার, দানি রামিরেজ, ডেভিড লালহ্লানসাঙ্গা, জিকসন সিং, জয় গুপ্ত, বিপিন সিং, সন্দীপ মান্ডি, মহম্মদ রশিদ, আকে লোবা।
-
Nov 29, 2026 18:38 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: কখন, কোথায় এবং কীভাবে দেখবেন ডার্বি?
Mohun Bagan vs East Bengal LIVE Updates: রবিবার, ২৯ নভেম্বর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। টেলিভিশনে সোনি টেন ২ চ্যানেলে ম্যাচটি সম্প্রচারের কথা রয়েছে। পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং ইউটিউবেও সরাসরি ম্যাচ দেখার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। ডার্বির আগে দুই দলের খবর থেকে শুরু করে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত—সব লাইভ আপডেটস পেতে চোখ রাখুন এই প্রতিবেদনে।
-
Nov 29, 2026 18:37 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বির আগে জেনে নিন গুরুত্বপূর্ণ পরিসংখ্যান
Mohun Bagan vs East Bengal LIVE Updates: চলতি আইএসএলে এখনও পর্যন্ত ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক অ্যাসিস্টের তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন অনিরুদ্ধ থাপা। তাঁর অ্যাসিস্টের সংখ্যা দুটি। অন্য দিকে, ইস্টবেঙ্গল চারটি ম্যাচে ১৪টি গোল করেছে, যা প্রতিযোগিতার দলগুলির মধ্যে সর্বাধিক। তবে আইএসএলে ২০২০-২১ মরশুমের পর থেকে মোহনবাগানের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। এই পরিসংখ্যানই রবিবারের ডার্বির উত্তাপ আরও বাড়াচ্ছে।
-
Nov 29, 2026 18:37 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মোহনবাগানের ভরসা জেমি ম্যাকলারেন
Mohun Bagan vs East Bengal LIVE Updates: চোট কাটিয়ে ছন্দে ফিরছেন মোহনবাগানের অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে সাম্প্রতিক ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া। কলকাতা ডার্বিতেও গোল করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ইস্টবেঙ্গলের রক্ষণে ফাঁক খুঁজে নিয়ে সুযোগ কাজে লাগানোই হবে ম্যাকলারেনের প্রধান লক্ষ্য। তাঁর গোল করার ক্ষমতা মোহনবাগানের আক্রমণকে আরও ধারালো করে তুলতে পারে।
-
Nov 29, 2026 18:36 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ইস্টবেঙ্গলও ৪-৪-১-১ ছকে খেলতে পারে। সম্ভাব্য একাদশে রয়েছেন প্রভসুখন গিল, লালচুংনুঙ্গা, দিয়েগো জিভুলিচ, সন্দীপ মান্ডি, জয় গুপ্ত, জিকসন সিং, মহম্মদ রশিদ, বিপিন সিং, পিভি বিষ্ণু, দানি রামিরেজ ও আকে লোবা। চোটের কারণে কয়েক জন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় হাবাসকে প্রথম একাদশ সাজাতে কিছুটা ভাবতে হতে পারে।
-
Nov 29, 2026 18:35 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: সম্ভাব্য একাদশে কেমন হতে পারে মোহনবাগান?
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ৪-২-৩-১ ছকে দল সাজাতে পারেন মোহনবাগান কোচ দিল্মপেরিস। সম্ভাব্য একাদশে রয়েছেন বিশাল কাইথ, অভিষেক সিং, রাহুল ভেকে, আলবার্তো রদ্রিগেজ, শুভাশিস বসু, লালেংমাওইয়া রালতে, অনিরুদ্ধ থাপা, সামির জেলকোভিচ, লাললিয়ানজুয়ালা ছাংতে, ডেজান ড্রাজিচ ও জেমি ম্যাকলারেন।
-
Nov 29, 2026 18:35 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বির হেড টু হেড পরিসংখ্যান
Mohun Bagan vs East Bengal LIVE Updates: সর্বভারতীয় প্রতিযোগিতা মিলিয়ে দুই দলের মুখোমুখি সাক্ষাতের ইতিহাসে এগিয়ে ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ৪১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে ১৪৫টি ম্যাচ জিতেছে লাল-হলুদ। মোহনবাগানের জয় ১৩৫টি। বাকি ১৩০টি ম্যাচ ড্র হয়েছে। তবে আইএসএলের পরিসংখ্যানে ছবিটা আলাদা। ২০২০-২১ মরশুমের পর থেকে আইএসএলে মোহনবাগানের বিরুদ্ধে এখনও জয় পায়নি ইস্টবেঙ্গল।
-
Nov 29, 2026 18:34 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: চোট-আঘাতে দুই দলেই চিন্তা
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বির আগে চোটের কারণে মোহনবাগান দলে অনিশ্চিত মিগুয়েল ফিগেরা। তাঁর ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। গোড়ালির চোটের কারণে সাহাল আবদুল সামাদও সম্ভবত খেলতে পারবেন না। ইস্টবেঙ্গলের বড় ধাক্কা আনোয়ার আলির অনুপস্থিতি। উরুর চোট থেকে এখনও সেরে উঠছেন তিনি। এসসি দিল্লির বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন এডমন্ড লালরিন্দিকা। এ ছাড়াও চোটের কারণে নাওরেম মহেশ সিং ও মহম্মদ রাকিপের খেলা অনিশ্চিত।
-
Nov 29, 2026 18:03 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: মোহনবাগানের লক্ষ্য বড় ব্যবধানে জয়
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বিতে বড় ব্যবধানে জিততে পারলে পয়েন্টের ব্যবধান বাড়ানোর পাশাপাশি খেতাবি দৌড়ে আরও এগিয়ে যাবে মোহনবাগান। সমর্থকদের সামনে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে চাইবেন দিল্মপেরিস। তবে ইস্টবেঙ্গলের পাল্টা আক্রমণ সামলানোও হবে বড় পরীক্ষা। দুই দলের আক্রমণভাগের লড়াই ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
-
Nov 29, 2026 18:02 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: পাঁচ ম্যাচ জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান
Mohun Bagan vs East Bengal LIVE Updates: অন্য দিকে, আইএসএলে টানা পাঁচটি ম্যাচ জিতে ডার্বিতে নামছে মোহনবাগান। প্যানাজিওটিস দিলম্পেরিস কোচিংয়ে দল ক্রমশ ছন্দ খুঁজে পেয়েছে। আক্রমণভাগেও কার্যকারিতা বেড়েছে সবুজ-মেরুনের। ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের বদলা নেওয়াও থাকবে মোহনবাগানের অন্যতম লক্ষ্য। তবে প্রতিপক্ষের বিপজ্জনক আক্রমণ সামলাতে রক্ষণকে সঙ্ঘবদ্ধ রাখতে হবে তাদের।
-
Nov 29, 2026 18:02 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: হাবাসের রণকৌশল কী হতে পারে?
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বিতে আক্রমণাত্মক ও দ্রুত ফুটবল খেলতে চাইবেন হাবাস। প্রতিপক্ষের রক্ষণে চাপ তৈরি করে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে ইস্টবেঙ্গল। তবে শুধু আক্রমণে ঝাঁপালে চলবে না। মোহনবাগানের শক্তিশালী আক্রমণ সামলাতে রক্ষণেও দলকে জমাট রাখতে হবে। ডার্বিতে জয় পেলে আইএসএলে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি খেতাবি লড়াইয়েও আত্মবিশ্বাস ফিরে পাবে লাল-হলুদ।
-
Nov 29, 2026 18:01 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: ডার্বির আগে ইস্টবেঙ্গলের লক্ষ্য ঘুরে দাঁড়ানো
Mohun Bagan vs East Bengal LIVE Updates: আইএসএলে মরশুমের শুরুটা দুর্দান্ত করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু সাম্প্রতিক দুই ম্যাচে জয় না পাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দল। ফলে খেতাবি দৌড়ে ফের লড়াইয়ে ফিরতে ডার্বিতে জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লাল-হলুদের কাছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে সাম্প্রতিক সাফল্য অবশ্য দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সেই ছন্দকে কাজে লাগিয়েই মোহনবাগানের বিরুদ্ধে ঝাঁপাতে চাইবে ইস্টবেঙ্গল।
-
Nov 29, 2026 18:00 IST
Mohun Bagan vs East Bengal LIVE Updates: শুরু হচ্ছে চলতি আইএসএল টুর্নামেন্টের প্রথম কলকাতা ডার্বি
Mohun Bagan vs East Bengal LIVE Updates: আইএসএল ২০২৬-২৭ মরশুমের (ISL 2026-27) প্রথম কলকাতা ডার্বিতে (Kolkata Derby) রবিবার, ২৯ নভেম্বর মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ও ইস্টবেঙ্গল (East Bengal FC)। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। লিগ টেবলের শীর্ষে থাকা মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত ইস্টবেঙ্গলও। শুধু শহরের ফুটবল-আধিপত্য নয়, এই ম্যাচের ফল আইএসএলের খেতাবি লড়াইয়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ডার্বির যাবতীয় খবর, দল নির্বাচন, সম্ভাব্য একাদশ এবং ম্যাচের লাইভ আপডেটস পেতে চোখ রাখুন এই প্রতিবেদনে।